চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার | Daily AjKaler Kontho

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ২:৫৭ অপরাহ্ন
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

আজ রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে ৩ ডিসেম্বর এই জামিন শুনানি হবে।

আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। সপ্তাহ শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণকে। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়।