বাঞ্ছারামপুরে শীতার্তদের মাঝে "একটি গ্রাম একটি পরিবার" সংগঠনের শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

বাঞ্ছারামপুরে শীতার্তদের মাঝে “একটি গ্রাম একটি পরিবার” সংগঠনের শীতবস্ত্র বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন
বাঞ্ছারামপুরে শীতার্তদের মাঝে “একটি গ্রাম একটি পরিবার” সংগঠনের শীতবস্ত্র বিতরণ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি : ভালোবাসা উষ্ণতায় হাসবে শীতার্ততা এই স্লোগানে” ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সামাজিক সংগঠন “একটি গ্রাম একটি পরিবারের” উদ্যোগে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর ) সকাল ১০টার উপজেলার ভুরভুরিয়া বালুর মাঠে একটি গ্রাম একটি পরিবার ভুরভুরিয়া, গঙ্গানগর, একরামপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুমের সার্বিক তত্বাবধানে ও মেহেদী হাসান পলাশ এবং শাহরিয়ার কবির হৃদয়ের সঞ্চয়ালনায় বক্তব্য রাখেন দনিয়া কলেজের অধ্যক্ষ সমির আহমেদ, একটি গ্রাম একটি পরিবার সংগঠনের উপদেষ্টা আমির হোসেন।

গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার উপদেষ্টা মজিবুর রহমান, মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি আবু সাঈদ, হাজেরা আলী মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক এ কে এম রাহুল আমিন, সীমান্ত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।