মুরাদনগরে নতুন UNO আবদুর রহমানের যোগদান | Daily AjKaler Kontho

মুরাদনগরে নতুন UNO আবদুর রহমানের যোগদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ১২:২১ অপরাহ্ন
মুরাদনগরে নতুন UNO আবদুর রহমানের যোগদান

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃকুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় ১৭ নবেম্বর (রবিবার) নতুন ইউএনও হিসেবে মোঃ আবদুর রহমান যোগদান করেছেন। বিদায়ী ইউএনও মোঃ সিফাত উদ্দিন নতুন ইউএনও আবদুর রহমানকে দায়িত্ব হস্তান্তর করেন।

জানা যায়, আবদুর রহমান এর আগে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুমিল্লা সদরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন এবং তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা।তাঁর নিজ জেলা নোয়াখালী।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। মুরাদনগর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান।