আলম সাদু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ জন আহত এবং ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ | Daily AjKaler Kontho

আলম সাদু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ জন আহত এবং ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
আলম সাদু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ জন আহত এবং ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের গোয়াল পাড়া বাজারের নিকটবর্তী হায়ওয়ে সড়কে ঘোড়ামারা নামক স্থানে মধুপুর চৌরাস্তা থেকে ছেড়ে আসা গোয়ালপাড়া মুখি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে ছুটে আসা আলম সাদুর সাথে গতকাল মঙ্গলবার আনুমানিক বিকাল ৫.৩০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত সবাইকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পুলিশ সাব ইন্সপেক্টর মোঃ সেলিম দৈনিক আজকালের কণ্ঠ কে বলেন, উক্ত সড়ক দুর্ঘটনায় আহত সবাই ছিল ইজিবাইকের যাত্রী এবং সদর উপজেলার পানামী গ্রামের অধিবাসী। মোঃ হারুনর রশিদ (৪৫), মোঃ ইয়াসিন (১৪) , মোঃ ইমান আলী (৪৬), মোঃ মিরাজ (১৮) কে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর ভিতর হারুনর রশিদ এবং ইয়াসিনের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করলে এ্যম্বুলেন্সযোগে ঢাকা পাঠানো হয়। তাছাড়া আশরাফুল ইসলাম তুষার পিতাঃ জাহাঙ্গীর হোসেন এবং ইজিবাইক চালক আব্দুর রহমান পিতাঃ হবিবার প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আলম সাদু এবং ইজিবাইকটি কে জব্দ করেন।