নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে হানা, জুয়াড়িরা ঘিরে ধরলে সেনাবাহিনীর ফাঁকা গুলি | Daily AjKaler Kontho

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে হানা, জুয়াড়িরা ঘিরে ধরলে সেনাবাহিনীর ফাঁকা গুলি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে হানা, জুয়াড়িরা ঘিরে ধরলে সেনাবাহিনীর ফাঁকা গুলি

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোণার কেন্দুয়ায় ষাঁড় গরুসহ জুয়ার আসর থেকে ৭জনকে আটক করেছে সেনাবাহিনী।এসময় জুয়ারীচক্রের আরো লোকজন ঘিরে ধরলে সেনা সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে।

গত রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকেরা হচ্ছেন, মোঃ মিজানুল হক (৩০), মোঃ এখলাস মিয়া (৪৯), অন্তর (১৯), মোঃ খাইরুল ইসলাম (২২), মোঃ সবুজ মিয়া (২৪), মোঃ মাসুম (২৬), এবং মোঃ পিন্টু দেব পলাশ (৪৯)। তাদের বাড়ি জেলার বিভিন্নস্থানে।

নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি ষাঁড় গরু এবং সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। তখন জুয়ারী চক্রের অন্য সদস্যরা আটকদের ছাড়িয়ে নিতে অভিযানে থাকা সেনাসদস্যদের ঘিরে ধরে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাসদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। এসময় আটক ৭জন ছাড়া জুয়ারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

মেজর জিসানুল হায়দার আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।