
আজকালের কন্ঠ ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ এক বিশেষ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে উপদেষ্টা বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।
বিবৃতিতে উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :