বরিশালে বিএমপি নবনিযুক্ত পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ | Daily AjKaler Kontho

বরিশালে বিএমপি নবনিযুক্ত পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন
বরিশালে বিএমপি নবনিযুক্ত পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ

জামাল কাড়াল বরিশাল ব্যুরো : বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয় আজ ২৯ সেপ্টেম্বর  রবিবার অপরাহ্নে বিএমপি কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। এ সময়  মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।