নেত্রকোনার মোহনগঞ্জে আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ২৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

নেত্রকোনার মোহনগঞ্জে আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ২৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
নেত্রকোনার মোহনগঞ্জে আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ২৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় মামলা করেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।