সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক,প্রচুর ভারতীয় মদ উদ্ধার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক,প্রচুর ভারতীয় মদ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ২:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক,প্রচুর ভারতীয় মদ উদ্ধার

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ পৌরশহরের ইকবালনগর এলাকার ওয়াহিদ মিয়ার ফিসারীর সামনে থেকে ৪০ বোতল ভারতীয় মদসহ জুনাইদ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জুনাইদ সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা গুচ্ছগ্রামের বাচ্চু মিয়ার পুত্র।

জেলা ডিবি পুলিশ মারফতে জানাযায়,২২ (সেপ্টেম্বর)রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় সাবইন্সপেক্টার অলক দাশ ও এএসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশদল এক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থাকে ৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান,গ্রেফতারকৃত জুনাইদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।