বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন | Daily AjKaler Kontho

বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন
বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এরপর নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে।

প্রিপেইড বৈদ্যুতিক মিটার জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার পদ্ধতি দাবি করে তা স্থাপন বন্ধের বিক্ষোভ সমাবেশ। সংগঠনের সভাপতি দেওয়ান আবদুর রশীদ নিলুর সভাপতিত্বে বক্তৃতা দেন, রাইসুল ইসলাম, মো. নিয়াজ, আকিউর রহমান লিমন, মাসুম বিল্লাহ, আবদুল মান্নান মৃধা প্রমুখ।বক্তারা বলেন, যেসব এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে সেসব এলাকায় জনভোগান্তি চরমে উঠেছে। এই মিটার হয়রানি ও প্রতারণার মাধ্যম।

এই মিটার বরিশালে স্থাপন করলে একই দুর্ভোগে পড়বে জনসাধারণ। তাই অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।