বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নি'হত ৪ | Daily AjKaler Kontho

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নি’হত ৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ১:২২ অপরাহ্ন
বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নি’হত ৪

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এসময় ৩ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট অংশের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। নিহত আরেকজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এসআই মো. আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালী থেকে যাত্রীবাহী এক ইজিবাইক টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা স্কুল শিক্ষিকাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। এসময় ৩ যাত্রী আহত হন। এদের মধ্যে আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দুই মাইক্রোবাস, আহত ১৭

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমার জানান, খুলনা মেডিকেলে নেওয়ার পর সেখানে আরও একজন নিহত হয়েছেন। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।