বরিশাল রুপাতলী কাচা বাজারে নিত্যপূন্যের দাম কমছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ | Daily AjKaler Kontho

বরিশাল রুপাতলী কাচা বাজারে নিত্যপূন্যের দাম কমছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
বরিশাল রুপাতলী কাচা বাজারে নিত্যপূন্যের দাম কমছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালের কাচা বাজারে নিত্যপণ্যের দাম কোনোভাবেই কমছে না। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। প্রায় প্রতিটি পণ্যের দাম শুনে কপালে ভাঁজ পড়ছে ক্রেতাদের। শনিবার(২৯ জুন) নগরী রুপাতলীসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়। যা এক সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা বেড়েছে। খুচরা দোকানে বাছায় করা পেঁয়াজ এখন ১০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এগুলো আকারে একটু বড়। সাধারণ মানের পেঁয়াজ ৯৫ টাকায় পাওয়া যাচ্ছে।পেঁয়াজ বিক্রেতা বাদল হোসেন বলেন, পেঁয়াজের মৌসুম (বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ) যত শেষের দিকে যাচ্ছে, দাম তত বাড়ছে। আগামীতে এ দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা বলা যাচ্ছে না।তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ কম। কারণ ভারত পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে। ওই দামে পেঁয়াজ আমদানি করলে শুল্ককরসহ দেশে আনতে প্রায় ৮০ টাকা খরচ হয়। যে কারণে ভারতের পেঁয়াজ আমদানি হচ্ছে না। এতে বাজার শুধু দেশি পেঁয়াজের ওপর নির্ভর করেই চলছে। যে কারণে দাম বেশি।

অন্যদিকে বাজারে বেড়েছে আলুর দামও। গত সপ্তাহে খুচরায় ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ শনিবার বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে দরদাম করলে কোনো কোনো দোকানে ৬০ টাকায় মিলছে।
ঈদুল আজহার আগে আগেই এবার বেড়েছে কাঁচা মরিচের দাম। কুরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি ৩২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে বাজারভেদে ২৬০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

বাজারের বেশিরভাগ সবজির দাম চড়া। প্রতিকেজি ৬০ টাকার নিচে মিলছে না কিছু। ওই দামের মধ্যে আছে পটল, ঢ্যাঁড়স, কাঁচা পেঁপে। তবে কচুর লতি, বরবটি, কাঁকরোল বিক্রি হচ্ছে আরও ২০ টাকা বেশি দরে, অর্থাৎ ৮০ টাকার আশপাশে প্রতি কেজি। এছাড়া করলা ও বড় তালবেগুনের দাম ১০০ টাকা বা তার চেয়েও বেশি চাচ্ছেন বিক্রেতারা। মাছের বাজারে দিগুন হয়েছে ৪০০টাকা ৫০০ টাকার নিচে কোন মাছ পাওয়া যায় না জাটকা ইলিশ ৭০০ টাকা মাঝারী ইলিশ ৯০০ টাকা ধরে বিক্রয় করছে ।