নারীদের উন্নয়ন হলেই দেশ আরো উন্নত হবে | Daily AjKaler Kontho

নারীদের উন্নয়ন হলেই দেশ আরো উন্নত হবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন
নারীদের উন্নয়ন হলেই দেশ আরো উন্নত হবে

আজকালের কন্ঠ ডেস্ক : শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নারীদের উন্নয়ন হলে দেশ আরো উন্নত হবে তাই নারী সদস্যদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে।গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা হল রোমে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছে তারা সব সময় জনগণের পাশে থেকে সকল উন্নয়ন কাজে সততার সহিত নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণ যে আশা নিয়ে আপনাদের আমাদের ভোট দিয়েছে তাদের বিশ্বাস ধরে রাখতে হলে জনগণকে সাথে নিয়ে সকল কাজকর্ম চালিয়ে যেতে হবে।
এরপর উপজেলা পরিষদ শিশু পার্কে শেখ রাসেল ম্যুরালের উদ্বোধন করেন তিনি। পরে বিকালে বেলাবো পাইলট মডার্ন মডেল হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিমের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শমসের শমসের জামান ভূঁইয়া রিটন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান পিপিএম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেরাজ মাহমুদ মেরাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সুধীজন উপস্থিত ছিলেন।