নেত্রকোনায় কলমাকন্দায় ২কোটি টাকার ভারতীয় চিনি উদ্ধার | Daily AjKaler Kontho

নেত্রকোনায় কলমাকন্দায় ২কোটি টাকার ভারতীয় চিনি উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ১:১৩ অপরাহ্ন
নেত্রকোনায় কলমাকন্দায় ২কোটি টাকার ভারতীয় চিনি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার সকাল থেকে দিনব্যাপী টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার সময় পর্যন্ত এসব চিনি জব্দ করা হয় ।উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাক্সফোর্স এই অভিযানে অংশ নেয়।টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে দিনব্যাপী টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার সময় পর্যন্ত এসব চিনি জব্দ করা হয় । অভিযানে কলমাকান্দার লেংগুরা,খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া নামক এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

তিনি বলেন, কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশী পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনি আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।