অরুণা বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস | Daily AjKaler Kontho

অরুণা বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন
অরুণা বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বর্তমানে তার ব্যস্ততা নাটক-টেলিফিল্ম নিয়েই। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। প্রায়ই নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা শেয়ার করেন ফেসবুকের পাতায়। তারই ধারাবাহিকতায় বুধবার (২৬ জুন) বিকেলে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে অরুণা বিশ্বাস লিখেছেন,‘আমার জীবনের দুঃখ হলো আমার কোনো আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই। আর বন্ধু-বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। কিন্তু তারা যখন কোন ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।’

তিনি আরও লিখেছেন, ‘বাবা চলে গেছেন জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।’অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে চিত্রনায়ক সোহেল রানা লিখেছেন, ক্ষমতায় গেলে কেউ কাউকে মনে রাখে না।

চিত্রনায়িকা মুনমুন লিখেছেন, দিদি আমিও এই বাস্তবতার মুখোমুখি হয়েছি অনেকবার। একটা সময় এমন হয়েছে যে, চারদিকে তাকিয়ে দেখি আমি একা। পাশে একজন বন্ধুও পাইনি। আর যারা পাশে ছিলো তাদের কাছে স্বার্থটাই বড় ছিলো। তোমার প্রতি আমার শুভকামনা। অনেক অনেক ভালোবাসা দিদি।