
নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মদপান করে প্রকাশ্য মাতলামী করায় দুইজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে ৫০০ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের জুলহাস মিয়া (৩৫) ও একই ইউনিয়নের আগার গ্রামের বাদশা মিয়া (৫২) পুলিশ তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠায়
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরে সোমবার রাতে মদপান করে রাস্তায় মাতলামী সহ বিভিন্ন লোকজনকে গালমন্দ করতে থাকে জুলহাস ও বাদশা। পরে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়৷
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান জানান, মদপান করে প্রকাশ্য মাতলামী করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করায় দুইজনকে কারাদণ্ডসহ ৫০০ টাকা করে জরিমানা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে মঙ্গলবার কারাগারে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :