লন্ডনপ্রবাসী ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদের বাড়িতে হামলা ও লুটপাট | Daily AjKaler Kontho

লন্ডনপ্রবাসী ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদের বাড়িতে হামলা ও লুটপাট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
লন্ডনপ্রবাসী ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদের বাড়িতে হামলা ও লুটপাট

লন্ডন প্রবাসী ছাত্রলীগ নেতা, আব্দুল বাসেদের কচুয়া থানার প্রশন্নকাপ গ্রামের বাড়ীতে হুমকি, হামলা ও লুটপাট করেছ দুর্বৃত্তরা। এতে আব্দুল বাসেদের পরিবারের সবাই মারাত্মক ভাবে আতংকিত হয়ে এলাকার দায়িত্ববানদের কাছে ঘটনাটি জানান।

গত ১০ অগাস্ট ৱাত আনুমানিক ১১.৩০ টায় স্থানীয় বিএনপির সিনিয়র নেতা এহসানুল হক মিলনের সমর্থকগোষ্টি জোরপূর্বক ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদের বাড়িতে প্রবেশ করে এবং অকস্মাৎ আক্রমণ করে বাড়ীর আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায় আব্দুল বাসেদের বাবাকে হুমকি দেন এবং মারতে উর্ধত হয়।অবশেষে এলাকার লোক জড় হতে লাগলে, দুর্বৃত্তরা বাড়িতে দ্রুত প্রস্থান করে।

আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আব্দুল বাসেদ, কচুয়া থানার প্রশন্নকাপ গ্রামের মোঃ জাফর হোসাইন ও জাহানারা বেগমের পঞ্চম সন্তান। আব্দুল বাসেদ বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্র লীগের প্রশন্নকাপ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি সক্রিয় নেতা ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামিলীগের সংসদ সদস্য, অ্যাডভোকেট সোহরাব উদ্দ্দিনের ছোটমেয়ের জামাতা। তিনি দেশে থাকা অবস্থায় জামায়াত ও বিএনপির বিরুদ্ধে অবস্থান নেন এবং আওয়ামিলীগ সরকারের অনেক ইস্যু বাস্তবায়নে সক্রীয় ছিলেন।

স্থানীয় লোকেরা জানান যে, আব্দুল বাসেদ ছাত্রলীগ নেতা হওয়ার কারণে তার পরিবার স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের রোষানলে পড়েছেন। তিনি গত ২০২৪ সালের মে মাসে ইউকেতে পাড়ি জমান এবং স্ত্রী ও বাচ্চাসহ লন্ডনে বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল প্রায় রাত ১১.৩০ টার দিকে একটি সশস্ত্র সন্ত্রাসীবাহিনী বাসেদের বাড়িতে হানা দেয়। তখন বাড়িতে বাসেদের বাবা, মা ও ভাই-বোন ঘুমিয়ে পড়ায় দুবৃত্তরা এই সুযোগটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে দুর্বৃত্তরা বাড়ির আসবাসপত্র ভংচুর করে বাসেদের বাবাকে এই বলে হুমকি দিয়ে যায় যে বাসেদকে দেখা মাত্র হত্যা করা হবে।

বাসেদের এক প্রতিবেশি মোহাম্মদ সালেহ আমাদেরকে জানান, গত ১০ আগস্ট ২০২৪ তারিখে আনুমানিক রাত ১১.৩০ টার সময় একদল দুর্বৃত্ত বাসেদ এর বাড়িতে হামলা চালায় এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গতকাল এহসানুল হক মিলনের সমর্থকগোষ্টি বাসেদের বাড়িতে হামলা চালায় এবং হামলার সময় বাসেদের মা-বোন পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাবা ও ভাই দুর্বৃত্তদের সামনাসামনি হয় এবং তাদেরকে হত্যার হুমকি দেন।তারা কিভাবে এলাকাতে থাকবে এবং আব্দুল বাসেদ দেশে আসলে তাকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যান।

এলাকার কয়েকজন স্হানীয় বাসিন্দা আমাদের সংবাদদাতাকে জানান, বাসেদ লন্ডন চলে যাবার পর ৫ ই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করার সংবাদ পেয়ে এলাকার বিএনপি ও জামাতের নেতারা বিভিন্নভাবে আব্দুল বাসেদের পরিবারকে হেনস্ত করা শুরু করে। আব্দুল বাসেদ কে না পেয়ে তার বাড়িতে আক্রমন করে।

ক্ষমতাচুত্য স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেও আমাদের প্রতিনিধি যোগাযোগ করতে পারেনি। আমাদের প্রতিনিধি স্থানীয় কচুয়া থানায় যোগাযোগ করলে কর্তব্যরত পুলিশ পরিদর্শক এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।