ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী মৎস্যজীবী লীগের শ্রদ্ধা | Daily AjKaler Kontho

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী মৎস্যজীবী লীগের শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ২:৫০ অপরাহ্ন
ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী মৎস্যজীবী লীগের শ্রদ্ধা

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী একটি দিন ঐতিহাসিক ছয় দফা দিবস। এ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ জুন) সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন দলের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা লায়ন শেখ আজগর নস্কর, উপদেষ্টা সাবিকুন নাহার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল কামরান (তপু) সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি।

ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। যার ফলে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।