এসআইয়ের ওপর হামলা: ৪ হিজড়া গ্রেপ্তার | Daily AjKaler Kontho

এসআইয়ের ওপর হামলা: ৪ হিজড়া গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
এসআইয়ের ওপর হামলা: ৪ হিজড়া গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় এসআইয়ের চোখ নষ্ট হওয়ার ঘটনার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, অভিযান চালিয়ে এখন পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন তানিয়া, তন্নী, কেয়া ও সাথী।

গত বৃহস্পতিবার (৩০ মে) রমনা থানার এসআই মো. মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত আনুমানিক ৩টার দিকে হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে।

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসআই মোজাহিদের চোখে পড়ে।এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রমনা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।