জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন | Daily AjKaler Kontho

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।

এ সময় জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবুসহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৪৪ হাজার ৯শ জন শিশু।