০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন
০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ডিবি উত্তর, ঢাকা কর্তৃক বিশেষ অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ আমিনুল ইসলাম এবং এসআই নিঃ মোঃ মাজহারুল ইসলাম এর একটি টিম আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। পারভীন বেগম (৪৪), পিতা- মৃত আলাল মিয়া, স্বামী-আক্তার হোসেন মিন্টু @মোকসেদ, সাং-মোবারকপুর, মল্লিকপুর, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ, এ/পি-গাজীরচট উত্তরপাড়া আমবাগান কবরস্থান, পোঃ-আলিয়া মাদ্রাসা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১২/০৫/২৪ খ্রি. তারিখ ১৭.৫০ ঘটিকায় ০৪ (চার) কেজি গাঁজা সহ ধৃত করে।

উক্ত আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।