অনুশীলনে চোটে যা বলছেন চিকিৎসক | Daily AjKaler Kontho

অনুশীলনে চোটে যা বলছেন চিকিৎসক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
অনুশীলনে চোটে যা বলছেন চিকিৎসক

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষটির আগে চোটে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে সিরিজের শেষ ম্যাচে একাদশে নেই তিনি।

জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনে চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, ‘তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা সকালেও ছিল, যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা।’

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভোগাচ্ছেন তাসকিন। চোট নিয়েই বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে খেলেন।এরপর প্রায় আড়াই মাস বিশ্রামে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও খেলা হয়নি তার।

সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রথম ৪ ম্যাচে খেলেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন তিনি।