চালক ঘুমিয়ে পড়ায় দোকানে ঢুকে পড়ল লরি | Daily AjKaler Kontho

চালক ঘুমিয়ে পড়ায় দোকানে ঢুকে পড়ল লরি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১১, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
চালক ঘুমিয়ে পড়ায় দোকানে ঢুকে পড়ল লরি

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের কাউগা নামক স্থানে চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশপ্রহরীসহ আরও এক ব্যক্তি।

শনিবার (১১ মে) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী (৬০) এবং কাউগা হাটখোলা গ্রামের রানা (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে তেলের লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এসময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশ প্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন।