বরিশালের গৌরনদীতে সর্বজনীন পেনসন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা | Daily AjKaler Kontho

বরিশালের গৌরনদীতে সর্বজনীন পেনসন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১০, ২০২৪, ২:৩২ অপরাহ্ন
বরিশালের গৌরনদীতে সর্বজনীন পেনসন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

গৌরনদী প্রতিনিধি : “সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন” – এই শ্লোগানে সর্বজনিন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯মে ২০২৪ বেলা ৩ ঘটিকায় গৌরনদী উপজেলা শহীদ সুকান্তবাবু মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে- যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মরত ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে সর্বজনীন পেনসন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অবহিতকরণ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জান,মৎস্য অফিসার আবুল বাসার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ প্রমুখ। পেনসন স্কিমের সুবিধা বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন।

নিজের এবং পরিবারের ভবিষ্যত এবং বৃদ্ধ বয়সের উৎকন্ঠা দূর করতে দ্রুত রেজিস্ট্রেশন সম্পাদন করা অতীব জরুরী।

পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করতে যা যা নিয়ে আসতে হবে
১) নিজের জাতীয় পরিচয়পত্র
২) নমিনীর জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন নম্বর
৩) সচল ব্যাংক একাউন্ট নম্বর
৪) সচল মোবাইল নম্বর
সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করুন এবং ভবিষ্যতে সুন্দর জীবন নিশ্চিত করুন। বিভিন্ন যুক্তির মাধ্যমে উপস্থিত সকলকে অবহিত করা হয়। অবহিতকরণ সভা শেষে অনেকেই রেজিস্ট্রেশন করেন।