
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:- সার্বজনীয় পেনশেন ব্যবস্থায় স্কিম আনতে সরকার সারা দেশে বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করতে কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে৷
গতকাল ৯ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও রেজিস্ট্রেশনের এ উদ্বোধন অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর৷
সভায় তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস, এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর রহমান,জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরনসহ তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং দাউদকান্দি তিতাস আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীগণ।
আপনার মতামত লিখুন :