তিতাসে পৃথক অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ জন | Daily AjKaler Kontho

তিতাসে পৃথক অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ৬:০২ অপরাহ্ন
তিতাসে পৃথক অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ জন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:- তিতাস থানার এসআই তানভীর আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল ২.১৫ ঘটিকার সময় কড়িকান্দি ইউনিয়নের কাড়িকান্দি সাকিনে মিজান মোল্লার দোচালা টিনের ঘরের সামনে হতে আসামী মোঃ আরিফ হোসেন (৩৩), পিতা- মোজাম্মেল হক, সাং-কড়িকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা’কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহকারে গ্রেফতার করেন।

অপরদিকে পৃথক আরেকটি অভিযানে এসআই ওবাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশ্বস্ত সোর্সের সংবাদের প্রেক্ষিতে ইং একই তারিখে ৭.০৫ ঘটিকায় কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি গ্রামের গৌরিপুর টু হোমনা রোডস্থ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় আসামী তৌফিক ইসলাম (৩২), পিতা-মৃত জাফর আলী,সাং- দক্ষিণ কলাকান্দি (মোল্লা বাড়ি), থানা- তিতাস, জেলা- কুমিল্লা এর দখল থেকে ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে উদ্ধার পূর্বক জব্দ করেন।বর্ণিত ঘটনায় আলাদা মামলা রুজু করে আজকে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।