৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ কামরুল আলম খান, ভাইস চ্যান্সেলর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।

জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোঃ ফজলুল হক, সিভিল সার্জন, জামালপুর; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মনজুরুল হক, সহযোগী অধ্যাপক (রসায়ন), সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তৈরি করা বৈজ্ঞানিক সরঞ্জাম স্টলে স্টলে ঘুরে পরিদর্শন করেন।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।