
আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার চান্দিনায় ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
গতকাল শুক্রবার (৩ মে) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবনের উদ্বোধন করেন প্রাণ গোপাল দত্ত এমপি। উদ্বোধনের পর বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম,স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক বিলকিস আক্তার।
আপনার মতামত লিখুন :