
কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানাধীন মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসায় স্থানীয় দুস্থ ও গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার ০৩ মে মহিপুর কেয়ার মডেল হাসপাতালের সৌজন্যে মহিপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃহাসিবুল ইসলাম নাহিদ ও কেয়ার মডেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃপপি সুর শতাধিক রুগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
স্থানীয় অসহায় ও গরীব মানুষ বিনা মূল্যে এই সেবা পেয়ে অনেক খুশি। আগত রোগীরা সেবা পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে গেছেন।
শামসুন নাহার নামে এক সেবা প্রাপ্ত রোগীর কাছে তার চিকিৎসা পরবর্তী অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের মতো গরীব মানুষদের জন্য এরকম ফ্রি চিকিৎসা সত্যি আনন্দের ব্যাপার। আমরাতো সবসময় টাকা দিয়া ডাক্তার দেখাইতে পারিনা তাই রোগের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়।
মাঝে মাঝে যদি এই রকম একটু ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয় তা হলে আমাদেরমত গরীব মানুষের অনেক উপকার হইবে।
অন্য এক সেবা প্রাপ্ত রোগী বলেন, যারা এই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করলো তাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন আর ডাক্তারও অনেক ভালো, সবকিছু জিগাইয়া তার পর ঔষধ দিছে।
একই প্রতিষ্ঠানের অপার এক কক্ষে বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
দিন ব্যাপি এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর কেয়ার মডেল হাসপাতালের এমডি মোঃ মনির হোসেন। এসময় তিনি বলেন, গরীব অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে, আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।
আপনার মতামত লিখুন :