জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক | Daily AjKaler Kontho

জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি ট্রেন। এতে দুই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।