গলাচিপায় অন্তরা রানী শীলের পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

গলাচিপায় অন্তরা রানী শীলের পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৪, ২:৫০ অপরাহ্ন
গলাচিপায় অন্তরা রানী শীলের পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় অনুপম ভূঁইয়া ও অন্তরা রানী শীলের পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকাল ১১টায় গলাচিপা কালীবাড়ি আঙ্গিনা সড়কে বাংলাদেশ হিন্দু বদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেছেন।

নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করার এখনই সময়, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ঘরেবাইরে কোথাও নারীরা নিরাপদ না। নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দায়ভার নারীকেই নিয়ে হচ্ছে। নারীর সুরক্ষায় দেশে যে আইন বিদ্যমান রয়েছে তার যথাযথ প্রয়োগ না থাকার কারণে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো দেশের রক্ষণশীল সমাজের দৃষ্টিভঙ্গি, যা নারীর প্রতি নেতিবাচক ও তাদের উপর সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এগুলো দেখে যুবসমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত না হয়, তাই মানুষকে বোঝানোর জন্য অনুপম ভূঁইয়ার বিরুদ্ধে এই মানববন্ধন। আলোচিত এই মানববন্ধনে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, হাজী মু. মজিবুর প্যাদা উপজেলা আ’লীগ দায়িত্ব প্রাপ্ত সভাপতি, সরদার মু. শাহআলম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা আ’লীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন, বাংলাদেশ হিন্দু বদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ সভাপতি শঙ্কর লালা দাস, সাধারণ সম্পাদক সমির পাল।