নড়াইলে ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

নড়াইলে ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
নড়াইলে ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে ১২ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাবু মোল্যা (২৪) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং মোঃ হাফিজুর রহমান (২৭) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৮এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের সবুজ মোল্যার বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর সার্বিক তত্তাবধানে এসআই এম সজীব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ সাবু মোল্যা ও মোঃ হাফিজুর রহমানকে ১২ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ইনস্পেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ২৩/১৯। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।