
গৌরনদী প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার এবং ঈদ উপহার প্রদান করা হয়েছে। দেশ, জাতি ও মানবকল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি সাংবাদিক অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার সেকেন্ড অফিসার মোঃ মনিরুজ্জান, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া,শিক্ষক অসীম সরকার,সাংবাদিক ওমর সানি,সাংবাদিক সাইফুল মৃধা,সাংবাদিক মাসুম হাওলাদার, আগৈলঝাড়া শাখার জাতীয় মানবাধিকার ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আয়কর আইনজীবী এ্যাড. সমিরণ রায়,সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজিব,যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান চঞ্চল, সৈয়দ রহুল আমিন আরজু,মোঃ আশরাফ সরদার, মোঃ মানিক হাওলাদার মোঃ সাইফুল ইসলাম বেল্লাল, নরেন হালদার, সৈকত সরকার,মোঃ তরিকুল ইসলাম, সহ অন্যান্য সদস্যবৃন্দ। সোমবার সকালে সংগঠনের পক্ষথেকে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ উপহার সেমাই, চিনি ও দুধ দরিদ্র গরিব হতদরিদ্রদের মাঝে বিতারন করা হয়।
আপনার মতামত লিখুন :