ফুলগাজীতে দৃষ্টিনন্দন মিম্বার ও নূরানী মাদ্রাসা ভবন উদ্বোধন করেন নাসিম এমপি | Daily AjKaler Kontho

ফুলগাজীতে দৃষ্টিনন্দন মিম্বার ও নূরানী মাদ্রাসা ভবন উদ্বোধন করেন নাসিম এমপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন
ফুলগাজীতে দৃষ্টিনন্দন মিম্বার ও নূরানী মাদ্রাসা ভবন উদ্বোধন করেন নাসিম এমপি

ফেনী প্রতিনিধিঃ- দক্ষিণ শ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গনে দক্ষিণ শ্রীপুর ব্রাদার্স ক্লাব যুব সমাজের উদ্যোগে কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম। এসময় তিনি, ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর বড় জামে মসজিদ প্রাঙ্গণে আলহামদু সুরা খন্ডিত মিম্বার ও দৃষ্টিনন্দন নূরানী মাদ্রাসার ভবন উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর জামে মসজিদ এর সভাপতি এটিএম সাদেক বিপ্লব এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার তপন, এবং অন্যান্য নেতাকর্মীসহ অত্র মাদ্রাসার মুহতামিম, শিক্ষক ও ছাত্র গণ।

কেরাত প্রতিযোগি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণী শেষে দোয়া মোনাজাত করা হয়।