মোরেলগঞ্জের আ.লীগ নেতা, সাংবাদিক অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার আর নেই | Daily AjKaler Kontho

মোরেলগঞ্জের আ.লীগ নেতা, সাংবাদিক অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
মোরেলগঞ্জের আ.লীগ নেতা, সাংবাদিক অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার আর নেই

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি

মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এস, এম কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (৫ এপ্রিল) বেলা পৌনে ৭টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অ্যাড. মাহমুদুল হাসান শুভ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এলাকায় গণসংযোগ করছিলেন।

সাহাবুদ্দিন তালুকদারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ সহ রাজনীতিবিদ সাংবাদিকবৃন্দ এলাকার সর্বস্তরের জনগণ।