টাইলস কারখানায় আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে | Daily AjKaler Kontho

টাইলস কারখানায় আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
টাইলস কারখানায় আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে মীর সিরামিকস নামের একটি টাইলস কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের সদস্যদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মীর সিরামিকস কারখানায় এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১১টায় শ্রীপুরের তেলিহাটির মীর সিরামিকস কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকলে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।