মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ | Daily AjKaler Kontho

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১:১৪ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ছয়টা থেকে শনিবার (৩০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা, ৯৫ গ্রাম হেরোইন ও ৪ কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।