১২০ কিমি বেগে ছুটল পরীক্ষামূলক ট্রেন | Daily AjKaler Kontho

১২০ কিমি বেগে ছুটল পরীক্ষামূলক ট্রেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
১২০ কিমি বেগে ছুটল পরীক্ষামূলক ট্রেন

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা জংশন থেকে যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেল উচ্চক্ষমতা একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভাঙ্গার বামনকান্দা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

পরীক্ষামূলক ট্রেন যাত্রায় উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করছেন রেল প্রকল্পে চায়না ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিক নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেললাইনের আশে-পাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে উচ্চগতি সম্পন্ন এই পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌঁছাইতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। পরদিন আবারো ৩১ মার্চ সকালে রুপদিয়া রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলাচল করবে।

ঈদের পর আনুষ্ঠানিকভাবে নতুন রেলপথ উদ্বোধন করা হবে। নতুন রেলপথ চালু হলে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য আরেক ধাপ এগিয়ে যাবে।