অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৯:২২ পূর্বাহ্ন
অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি : সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ ও সহাবস্থিত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ।

বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা গ্রহন এবং কার্যক্রম পরিচালনা করছে।

এই মহতি উদ্যেগের অংশ হিসেবে অদ্য ২৮ মার্চ ২০২৪ তারিখ বিজিবি, সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ এবং সহাবস্থিত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ন এলাকায়ও দুস্থ- দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিবিজিএমএস, পিএসসি এবং অধিনায়ক, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) লেঃ কর্নেল মোঃ ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি সহ অন্যান্য অফিসার এবং বিভিন্ন পদবীর সৈনিক উপস্থিত ছিল।