০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান) ও ফেনসিডিলসহ ০২ জনকে গ্রেফতার | Daily AjKaler Kontho

০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান) ও ফেনসিডিলসহ ০২ জনকে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান) ও ফেনসিডিলসহ ০২ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান) ও ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ২৮ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত আনুমানিক ০০:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানাধীন বৈখর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ১,০৮,০০০/- (এক লক্ষ আট হাজার) টাকা মূল্যমানের ৩৬ (ছত্রিশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আব্দুল জব্বার @ বাবু (২৫), পিতা-মৃত অফিজ উদ্দিন সরকার, সাং-বৈখর পশ্চিম পাড়া, থানা ও জেলা-মুন্সিগঞ্জ ও ২। মোঃ রাসেল শিকদার (৩৪), পিতা-আমির আলী শিকদার, সাং-পশ্চিম শিয়ালদি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান) ও ২০টি রাবার কার্তুজ উদ্ধার করা হয়।