কড়াইল বস্তিতে আগুন | Daily AjKaler Kontho

কড়াইল বস্তিতে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
কড়াইল বস্তিতে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।