
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে দুই ছিনতাইকারীকে আটক করছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর কাঁঠালতলা এলাকা থেকে জোনায়েদ হৃদয় নামে (২৭) এক যুবকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশ। গত শুক্রবার (২২ মার্চ) রাতে বাইমাইল কবিরাজ বাড়ী ৭ তলার সামনে থেকে তার সহযোগী জীবন (২২) নামে আর একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো,কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জালাল উদ্দীন এর ছেলে জোনায়েদ হৃদয় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত হুমায়ুন কবির এর ছেলে জীবন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বলেন,
গত ২১ মার্চ সন্ধ্যা সময় আ: রহিম নামে এক ভুক্তভোগী কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় বাস নামলে দুই ছিনতাই কারী তাকে ধরে নিয়ে যায়। কোনাবাড়ী বিসিক শিল্প নগরী ৭ নং গেটে মারধর করে একটি মোবাইল এবং বিকাশে থাকা ৫ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী কোনাবাড়ী থানায় অভিযোগ করলে ওই রাতেই জোনায়েদকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী জীবনকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন,
জোনায়েদ এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি প্রস্ততি মামলা রয়েছে। কিছুদিন আগে জেল থেকে বেরিয়ে আবার ছিনতাইর কাজে লিপ্ত হয়।
আপনার মতামত লিখুন :