ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন
ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অদ্য ২৩/০৩/২০২৪ খ্রি. রাত ০২.৪৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্বপাশে পাকা রাস্তার উপর একটি আভিযানিক দল, ৪ এপিবিএন, বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোছাঃ শেফালী বেগম(৩৫), স্বামী-মোঃ রফিকুল ইসলাম, পিতা-মোঃ খোকা আলী, মাতা-মৃত মোমেনা বেগম, সাং-পালিগাঁও উত্তরপাড়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।