বাগেরহাটে ১১ কেজি গাঁজা সহ দুই নারী মাদককারবারি আটক | Daily AjKaler Kontho

বাগেরহাটে ১১ কেজি গাঁজা সহ দুই নারী মাদককারবারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
বাগেরহাটে ১১ কেজি গাঁজা সহ দুই নারী মাদককারবারি আটক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিস এলাকায় অভিযান চালায়। এ সময় এক ঘণ্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি এবং ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটক দুই নারী দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান হাতবদল করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।