
মাদারীপুর প্রতিনিধি: ঈদে গ্রামের বাড়ী বেড়াতে আসা হলো না মাদারীপুরের কালকিনিরে কাজী পরিবারের চার সদস্যের। গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ডোমরাকান্দিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়। এতে একই পরিবারের আরো দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কাজ ও আসন্ন ঈদ উপলক্ষ্যে মাইক্রোবাসে ঢাকা থেকে গ্রামের বাড়ী কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুরে আসছিলেন কাজী পরিবারের তিন বোন, দুই ভাই আর এক ভাইয়ের স্ত্রী।
এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি দুর্ঘটনা ঘটে।এতে কাজী পরিবারের তিন বোন নাসিমা কাজী (৭০), সালমা কাজী (৬০), আসমা কাজী (৫৮) ও ভাইয়ের স্ত্রী কমল বেগম (৬৬) ঘটনাস্থলে মারা যায়। এঘটনায় দুই ভাই হুমায়ন কবির কাজী ও খায়রুর আলম কাজী গুরুতর আহত হয়। এতে মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলে মারা যায়।এদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
নিহতের গ্রামের বাড়ী কালকিনিতে হলেও তারা সবাই ঢাকার মোহাম্মদপুরে বসবার করতেন। যে কারণে বাড়ীতে নিহতের পরিবারের তেমন কেউ নেই। মৃতুদেহ বাড়ীতের দাফন হওয়ার বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :