অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন
অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় জনৈকা তরুণী(১৭)কে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মালেক হোসেন(২৪)নামের এক যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।

১৮(মার্চ)সোমবার গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা-পুলিশের মারফতে জানাগেছে,১৭(মার্চ) রোববার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টোর সাইফুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জের ছাতক এলকায় এক বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার তালিকাভুক্ত আসামি সিলেটের জালালাবাদ থানার টুকেরগাঁও গ্রামের নাজিম উদ্দিনের পু্ত্র মালেক হেসেন(২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম জানান,সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী (১৭)কে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মালেক হোসেন (২৪) নামের এই যুবককে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।