অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর দ্বীন ইসলাম জেলে | Daily AjKaler Kontho

অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর দ্বীন ইসলাম জেলে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন
অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর দ্বীন ইসলাম জেলে

আজকালের কন্ঠ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় দুই অভিযুক্ত আম্মান সিদ্দিকীকে দুই দিন ও দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার ওসি (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, রিমান্ডে দ্বীন ইসলাম অনেক তথ্য দিয়েছেন। তা যাচাই করে মামলার রহস্য উৎঘাটন করা হবে।

অবন্তিকার মৃত্যু নিয়ে যা বললেন শিক্ষক দ্বীন ইসলামঅবন্তিকার মৃত্যু নিয়ে যা বললেন শিক্ষক দ্বীন ইসলাম ।

গত শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে আম্মান সিদ্দিকী ও একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা।