কেএমপিতে এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ | Daily AjKaler Kontho

কেএমপিতে এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
কেএমপিতে এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ

নিজস্ব প্রতিনিধি : গতকাল ১৮ মার্চ ২০২৪ খ্রিঃ, ০৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ সোমবার সকাল ১২.২০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত জনাব মোঃ জিলোন শিকদার এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে আনন্দচিত্তে প্রাণঢালা অভিনন্দন জানান। এই পদোন্নতির মাধ্যমে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তার কার্যক্রম, কার্যধারা আরো ত্বরান্বিত করবে এবং তার কর্মের মাধ্যমে দেশের গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তার জন্য অভিনন্দন ও শুভ কামনা রইলো।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপির খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক।