সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি দূর্ঘটনায় শ্রমিক নিহত | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি দূর্ঘটনায় শ্রমিক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি দূর্ঘটনায় শ্রমিক নিহত

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ :-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় ট্রলি উল্টে সুহেল মিয়া(৩৭)নামের এক মাটি কাটার শ্রমিকের মৃত্যু হয়ছে।

১৭(মার্চ)রোববার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রাম এলাকায় এ-দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় মারফতে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামের মৃতঃএলাইছ মিয়ার পু্ত্র সুহেল মিয়া(৩৭)দীর্ঘদিন যাবত ট্রলি গাড়িতে চালকের সাথে সহকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়।এতে সুহেল মিয়া ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আলিম উদ্দিন বলেন,ট্রলি উল্টে গিয়ে সুহেল মিয়া নিচে চাপা পড়েন।পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর খবর পাই।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ছে।