বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমপি কমিশনার এর বিনম্র শ্রদ্ধা নিবেদন | Daily AjKaler Kontho

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমপি কমিশনার এর বিনম্র শ্রদ্ধা নিবেদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ১:০৩ অপরাহ্ন
বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমপি কমিশনার এর বিনম্র শ্রদ্ধা নিবেদন

বরিশাল জেলা প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আজ ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ০৯:৩০ টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।

এসময় বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ ফজলুল করিম সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।